টিপস্ এন্ড ট্রিকস লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
টিপস্ এন্ড ট্রিকস লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

শুক্রবার, ২৫ মার্চ, ২০১৬

পৃথিবীর সবচেয়ে সহজ পদ্ধতিতে ইউটিউব থেকে ডাউনলোড করুন!!!!!!!

পৃথিবীর সবচেয়ে সহজ পদ্ধতিতে ইউটিউব থেকে ডাউনলোড করুন!!!!!!!

কেমন আছেন সবাই? আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালই আছেন। আজ আপনাদের সাথে ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করার দ্রুত ও সব চেয়ে সহজ পদ্ধতিট শেয়ার করব।


এই পদ্ধতিতে আপনি অন্যান্য সাইট থেকেও ডাউনলোড করতে পারবেন আমি শুধু ইউটিউব টা উদাহরণ হিসেবে লিখলাম।

ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করতে কত ঝামেলাই না পোহাতে হয় আমাদের। এই সেই Add-on ইনস্টল কর,এই সাইটে গিয়ে লিঙ্ক দাও তারপর সে তোমাকে ডাউনলোড লিঙ্ক দিবে, এই সফট সেই সফট কত পদ্ধতিই না আছে আর কত ঝামেলা। যাদের আইডিএম আছে তাদের জন্য একটু সহজ হলেও মাঝে মাঝে এটাও ভিডিও ক্যাচ করতে পারে না। তাই আপনাদের জন্যই এই ট্রিক নিয়ে এলাম।

পদ্ধতি :

প্রথমে আপনি যেই ভিডিওটি ডাউনলোড করতে চান সেই লিঙ্কে যান এবং লিঙ্কের সামনে www.  এর পরিবর্তে www.  এর জায়গায় SS (ডবল এস) যোগ করুন।

এবার Enter  চাপুন এবং কিছুক্ষন অপেক্ষা করুন।

আপনার কাজ শেষ !!!এখন আপনার পছন্দ মত ফরমেটে ক্লিক করে ভিডিওটি ডাউনলোড করে নিন।
ফেসবুকে এক শব্দের নাম ব্যবহার করবেন যেভাবে!

ফেসবুকে এক শব্দের নাম ব্যবহার করবেন যেভাবে!

ফেসবুকে সাধারণত নামের প্রথম ও শেষ অংশ দিয়ে অ্যাকাউন্ট খুলতে হয়। এখন আপনি চাইলেই ফেসবুকে নামের একটি অংশ দিতে পারবেন। নাম যদি হয় ‘কক খখ’ তাহলে ফেসবুকে শুধু কক বা খখ যেকোনো একটি নাম ব্যবহার করতে পারবেন।

সাধারণত ফেসবুকে নাম পরিবর্তনের সীমা নির্ধারণ করা থাকে। যদি আপনার অ্যাকাউন্টের নাম পরিবর্তনের সুযোগ থাকে, তাহলে অ্যাকাউন্টের জন্য একটি নাম ব্যবহার করতে পারবেন।

মজিলা ফায়ারফক্স ব্রাউজার থেকে যে ফেসবুক অ্যাকাউন্টের নাম পরিবর্তন করতে চান, সেটিতে লগইন করে নিন। এবার ওপরের ডান পাশের মেনু থেকে
Settings-এ যান।

আলাদা একটি ট্যাবে goo.gl/P3Agq7 বা goo.gl/cWfMyK ওয়েব ঠিকানায় গিয়ে ইন্দোনেশিয়ান আইপি ও পোর্ট অ্যাড্রেস জেনে নিন। এবার মজিলা ফায়ারফক্স ব্রাউজারের Firefox বোতামে ক্লিক করে

Options>Options>Advanced>Network>Settings>Manual Proxy configuration-এ টিক চিহ্ন দিয়ে HTTP Proxy ঘরে আগের ওয়েব ঠিকানা থেকে পাওয়া 202.59.163.129 আইপি লিখুন এবং port-এর ঘরে 8080 লিখে Use this proxy server for all protocols-এ টিক চিহ্ন দিয়ে OK করুন৷

এবার ফেসবুকের Settings-এর Languages-এ ক্লিক করে Bahasa Indonesia নির্বাচন করে Save changes-এ ক্লিক করুন। ভাষা পরিবর্তন হয়ে গেলে Nama-এর ডানে Sunting বোতামে ক্লিক করুন।

নাম পরিবর্তনের জন্য তিনটা আলাদা ঘর দেখাবে। এখানে প্রথম ঘরে আপনি যে একক নাম (যেমন: কক খখ) দিতে চান, সেটি লিখে বাকি ঘরের নামগুলো কেটে দিন। এবার নিচে Kata Sandi ঘরে ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড দিয়ে Simpan Perubahan বোতামে ক্লিক করুন। কাজটি সম্পন্ন হয়ে আপনার ফেসবুকের নাম পরিবর্তিত হয়ে নতুন একক নামে পরিণত হবে।

এবার কাজ হবে ফেসবুকের ভাষা পরিবর্তন করার। Bahasa ঘরে ক্লিক করে তালিকা থেকে English (US) নির্বাচন করে দিন। প্রক্সি সার্ভার ব্যবহার করার জন্য কাজটি করতে কিছু সময় বেশি লাগতে পারে। কাজ শেষে Firefox বোতামে ক্লিক করে Options>Options>Advanced>Network>Settings-এ গিয়ে No Proxy নির্বাচন করে OK করুন৷


মঙ্গলবার, ২২ মার্চ, ২০১৬

কিছু কি-বোর্ড শর্টকাট জেনে রাখুন

কিছু কি-বোর্ড শর্টকাট জেনে রাখুন

যারা দিনের বেশিরভাগ সময় কম্পিউটার ব্যবহার করেন তাদের বেশী বেশী কি-বোর্ড শর্টকাট জানা দরকার। এখানে প্রত্যেক ব্যবহারকারীর জন্য কিছু পরিচিত কীবোর্ড শর্টকাট দেয়া হল :
*Alt + print screen key: স্ক্রিনশট নিতে এটি ব্যবহার করা হয়। এটি শুধুমাত্র একটিভ উইন্ডো ক্লিপবোর্ডে কপি করে।
*Alt + Tab : এটি চলমান প্রোগ্রামকে সার্কেল করে।
*Alt + Ctrl + Delete: চলমান কোন প্রোগ্রাম কাজ না করলে এটি ব্যবহার করা হয়। এই কী প্রোগ্রাম টাস্ক ম্যনেজারের মাধ্যমে বন্ধ করতে সাহায্য করে। * সরাসরি টাস্ক ম্যানেজারে কাজ করতে চাইলে Ctrl + Shift + Esc চাপতে হবে।
* সব উইন্ডো মিনিমাইজ করতে Windows+ D ব্যবহার করা হয়।
* Private Browsing Window: ব্রাউজারেআপনি কোন ওয়েবসাইট ব্রাউজ করছেনতা গোপন করতে চাইলে এটি ব্যবহার করুন।
* Ctrl + Shift + N: গুগলক্রোম ব্রাউজারের জন্য।
*Ctrl + Shift + P: মোজিলা ফায়ারফক্স ব্রাউজারের এই কি ব্যবহার করা হয়।
* ফাইল নেম পরিবর্তন করতে মাউস এ রাইট ক্লিক না করে সরাসরি করি F2 বাটন চেপে এই কাজ করা যায়।
* সিস্টেম ইনফরমেশন দেখতে Window + Pause/ Break সেকেন্ড ডিসপ্লে অথবা প্রজেক্টর সেট করতে Windows + P ব্যবহার করতে হবে। অন্য প্রোগ্রামের ঝামেলা থেকে বাঁচতে Windows + L ব্যবহার করা হয়।
* ভাইরাসেরকারণে কোন প্রোগ্রাম চালু না হলে নাম পরিবর্তন করে .exe দিলে চালু করা যাবে।


 শর্টকাট ভাইরাস এড়িয়ে যাবেন কিভাবে

শর্টকাট ভাইরাস এড়িয়ে যাবেন কিভাবে

মোটামুটি সবাই পরিচিত শর্টকাট নামক এই ভাইরাসটির সঙ্গে। কারণ এই ভাইরাসটি আপনার কম্পিউটারে পেন ড্রাইভ, রিমুভেবল ডিস্ক যেমন মেমোরি কার্ড অথবা ইন্টারনেট ব্যাবহারের সময় বিভিন্ন ওয়েবসাইট থেকে স্বয়ংক্রিয়ভাবে চলে আসে।
অনেক সময় লাইসেন্সকৃত অ্যান্টিভাইরাসও এই শর্টকাট ভাইরাসগুলোকে কম্পিউটারে প্রবেশ ঠেকাতে পারে না। কিন্তু আনেকেই জানেন না যে এটি আসলে কোনও ভাইরাস নয়, এটি হলো ভিজুয়াল বেসিক স্ক্রিপ্ট এটিকে সংক্ষেপে VBS Script বলা হয়ে থাকে। নিচের কয়েকটি ধাপ অনুসরণ করলে আমরা এর থেকে মুক্ত থাকতে পারি।
** এই পদ্ধতিটি শুধুমাত্র উইন্ডোজ অপারেটিং সিস্টেম এর ‘ উইন্ডোজ সেভেন ও উইন্ডোজ এক্সপি’তে কাজ করবে।
আক্রান্ত কম্পিউটারটিকে শর্টকাট ভাইরাস মুক্ত করতে:
১. কি-বোর্ডের CTRL+SHIFT+ESC চাপুন।
২. PROCESS ট্যাবে যান।
৩. এখানে wscript.exe ফাইলটি সিলেক্ট করুন।
৪. End Process এ ক্লিক করুন।
৫. এবার আপনার কম্পিউটারের C:/ ড্রাইভে যান।
৬. সার্চ বক্সে wscript লিখে সার্চ করুন।
৭. wscript নামের সব ফাইলগুলো SHIFT+DELETE দিন।
৮. যেই ফাইলগুলো ডিলিট হচ্ছে না ওইগুলো স্কিপ করে দিন।
৯. এখন RUN এ যান।
১০. wscript.exe লিখে ENTER চাপুন।
১১. Stop script after specified number of seconds: এ 1 দিয়ে APPLY করুন।
এছাড়াও আক্রান্ত পেনড্রাইভ থেকে রক্ষা পেতে:
১. RUN এ যান।
২. wscript.exe লিখে ENTER বাটনটি চাপুন।
৩. Stop script after specified number of seconds: এ 1 দিয়ে APPLY এ করুন। এবার কারও পেনড্রাইভের শর্টকাট ভাইরাস আর আপনার কম্পিউটারে ঢুকবে না।