সোমবার, ১০ এপ্রিল, ২০১৭

তিস্তার পানি দিতে মমতা নারাজ, কূটনীতিক তৎপরতার ওপর জোর দিলেন বিশ্লেষক

তিস্তায় পানি নেই এমন যুক্তি দেখিয়ে তা বণ্টনের বিষয়টি এড়িয়ে বিকল্প প্রস্তাব দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। শনিবার সন্ধ্যায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকে তিনি এ প্রস্তাব দেন।

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সান্ধ্যভোজের আসরে আমন্ত্রণ গ্রহণ করে মমতা গিয়েছিলেন দিল্লির রাষ্ট্রপতি ভবনে। সেই সময়ই মমতার কাছে তিস্তার পানিসহ পানির সামগ্রিক ব্যবস্থপনার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন হাসিনা। তবে মমতা সাফ জানিয়ে দিয়েছেন তিস্তার পানি দেয়া একরকম অসম্ভব।  তিনি জানিয়েছেন, বাংলাদেশ পানি পাক। সেটা তিনিও চান। কিন্তু তিস্তা যেভাবে পানিশূন্য হয়ে পড়েছে তাতে তিস্তা থেকে পানি দেয়া যাবে না।

বিকল্প প্রস্তাব দিয়ে মমতা বলেছেন, তোর্সা,জলঢাকাসহ  আরও কয়েকটি নদীর পানি বাংলাদেশকে দিলে তার কোনও আপত্তি নেই।

তিস্তার পানি বন্টন প্রশ্নে মমতা বন্দোপাধ্যায়ের এবক্তব্য সম্পর্কে ইনস্টিটিউট অব ওয়াটার অ্যান্ড এনভায়রনমেন্ট- এর চেয়ারম্যান ইঞ্জিয়ার এম এনামুল হক বলেন, আন্তর্জাতিক আইন অনুযায়ী তিস্তার পানি কেউ আটকাতে পারবে না। বাংলাদেশকে জোর কূটনৈতিক তৎপরতা চালাতে হবে। পানি না দিলে পরিস্থিতি আরো ঘোলাটে হতে পারে। ভারতের অখণ্ডতাও হুমকির মুখে পড়তে পারে।

শনিবার দুপুরে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একান্ত আলোচনা ও প্রতিনিধি পর্যায়ের বৈঠক শেষে যৌথ সাংবাদিক সম্মেলনে নরেন্দ্র মোদী বলেছিলেন, তাঁর এবং শেখ হাসিনার সরকার তিস্তা চুক্তির বিষয়টি দ্রুত সমাধান করতে পারবে বলে তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন।তিস্তা নদীর পানি বণ্টন নিয়ে উদ্ভূত সমস্যা শিগগিরই মিটে যাবে বলেও তিনি জানিয়েছেন।#


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

1 টি মন্তব্য: